Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝিল বাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৫:৩৭ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৮:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ায় রাষ্ট্রায়ত্ত ‘জিল বাংলা সুগার’-এর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ।

কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।

এরই ধরাবাহিকতায় মঙ্গলবার (০৭ জুলাই) সকালে কোম্পানিটির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইতোমধ্যে এ বিষয়টি ডিএসই ও সিএসই’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনের অবশিষ্ট সময়ের জন্য ‘ঝিল বাংলা সুগার’-এর শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর