Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:২৮

চাঁপাইনবাবগঞ্জ: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আগের বছরের মতো নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার। জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় আম চাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা সচেতন ও পেশাদার হওয়ায় এখানে আগাম আম সংগ্রহের প্রয়োজন নেই। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলার আম দেরিতে পাকে এবং অঞ্চলভেদে পাকার সময়েও ভিন্নতা থাকে। তাই স্বাভাবিকভাবে যে আম যখন পাকে, তখনই বাজারজাত করার বিষয়ে প্রায় সর্বসম্মত মতামত এসেছে। তবে অপরিপক্ব আম বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় আমের পরিমাপ পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, মেট্রিক পদ্ধতি চালু রাখতে পাশের আম উৎপাদনকারী জেলাগুলোর সঙ্গে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় আমবিজ্ঞানী, কৃষিবিদ, আমচাষি, ব্যবসায়ী ও চেম্বার প্রতিনিধিরা অংশ নেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো