Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ২১:৫৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০০:১৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের রাষ্ট্রীয় প্রস্তুতির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী বুধবার (২৫ মার্চ) পর্যন্ত স্মৃতিসৌধ প্রাঙ্গণে কেউ প্রবেশ করতে পারবেন না।

সোমবার (২৩ মার্চ) সরকারের এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবরণীতে বলা হয়, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি এবং স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে আজ সোমবার থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

এছাড়া ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিতিবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশে বিধি-নিষেধ বজায় থাকবে।

বিজ্ঞাপন

জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসের গাম্ভীর্য ধরে রাখতে এবং স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের কাছ থেকে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো