Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৪:৫০

যশোর: যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

আইএসপিআর ও যশোর বিমান বন্দর সূত্রে জানা গেছে, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক সুস্থ রয়েছেন। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আইএসপিআর।

বিজ্ঞাপন

বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উদ্ঘাটনের জন্য এরই মধ্যে বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র যশোর মতিউর রহমান বিমানঘাঁটি। সর্বশেষ গেল বছরের ১৩ মার্চ প্রশিক্ষণ বিমান রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট অক্ষত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো