Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে: ইরানি রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:০৯ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ২১:২০

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি – ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে- বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি না- জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য করি না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সে কারণে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর