Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজি রুখতে ‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি লাইভ করা হয়।

ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। ওয়েবসাইটটির মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদাবাজির ঘটনা সম্পর্কে তথ্য-প্রমাণসহ রিপোর্ট জমা দেওয়া যাবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে সারাদেশ থেকে আটটি অভিযোগ জমা পড়েছে। প্রাপ্ত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা গভীরভাবে যাচাই-বাছাই করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ওয়েবসাইট চালুর বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। এতে অপরাধীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সহজ হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”

তিনি আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াবে এবং ভুক্তভোগীদের অভিযোগ জানানোর একটি সহজ ও নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো