Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ডেইরি ফার্মের কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭

– ছবি : সারাবাংলা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়া এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মো. আজিম (২৭) নামে এক ডেইরি ফার্মের এক কর্মচারী আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া মিনি কক্সবাজারের পাশে মাঠে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে জোসনা ডেইরি ফার্মের মালিক মো. শফিকুল ইসলাম সাদেক বলেন, আজিম তার ডেইরি ফার্মের কর্মচারী। বিকালে ফার্মের পাশে একটি মাঠে ঘাস কাটতে যায়। কাঁচি দিয়ে ঘাস কাটার সময় কাঁচির আঘাতে বলের মত একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে যায় ও বাম পায়ের রানে আঘাত লাগে। সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল। যেটা কাঁচির আঘাতে বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হয়ে এক ব্যক্তি এসেছে। তার বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া বাম পায়ের রানে আঘাত লেগেছে। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো