Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ মারল দুর্বৃত্তরা

স্পেশাল করেসপডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২

এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীনের ছোট ভাই রিয়ন সরদারের পুকুরে বিষ দিয়ে প্রায় সাত লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তার নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে।

এর আগে গত ৩০ নভেম্বর রাতে মাছচাষি রিয়নের বড় ভাই নাজিমের দুটি পুকুরেও বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।

রিয়ন সরকার জানান, কিছুদিন ধরে তিনি দেড় বিঘার একটি নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে টেঙরা, জাপানি মৃগেল, সিলভার ও ব্ল্যাক কার্পসহ দেশীয় নানা প্রজাতির বড় ও পোনা মাছ চাষ হচ্ছিল। রাতে কে বা কারা পুকুরে বিষ দিলে মাাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো