Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫

শীতবস্ত্র বিতরণ করছেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ছবি: সারাবাংলা

লালমনিরহাট: লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫বিজিবি) আয়োজিত মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক।

এসময় প্রায় ৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার বক্তব্যে বলেন, ‘বিজিবি সব সময় সীমান্তে মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রতিনিয়ত সচেতন ও সক্রিয় রয়েছে। এছাড়াও তিনি সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিজিবির তৎপরতার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। তারা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও নিরাপত্তা ও জনগণের কল্যাণে বিজিবির সঙ্গে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিজিবির ভূমিকা ও সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৫ বিজিবি সীমান্ত এলাকায় তাদের কার্যক্রমের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং শীত মৌসুমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো