Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:১১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:০৩

কোস্টগার্ডের জালে আব্দুর রহিম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের সদর দফতরের বিসিজিএস কামরুজ্জামান ও নেভিগেশন কর্মকর্তা লেঃ মারুফ আহমেদ সৌখিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গুলি সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের এক সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টায় ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মোংলা।

বিজ্ঞাপন

এদিকে অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ ওই ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ডাকাত দলের সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো