Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ২০:১৫ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০৮:৩৯

গ্রেফতার মো. আকাশ শেখ ও রুমান শেখ

ঢাকা: অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪) সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা পাওয়ার পরই তাকে ব্লক করে দিয়ে তারা প্রতারণা করে আসছিল।’

নিয়াজ মেহেদী বলেন, “গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদর থানাধীন ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর