Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৩:২০

সভাপতি মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন।

সিলেট: সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ মে) দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দফতর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন থাকবেন।

পরিশেষে, সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো