Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ পুনর্নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২০:৩৩

সভাপতি রাসেল, সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ

কুমিল্লা: রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী ১৩ সদস্যের এ কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটে-এর কুমিল্লা প্রতিনিধি মো. রাসেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

সোমবার (১১ মে) বিকেলে সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু ও নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সীর তত্ত্বাবধানে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্য ছিলেন চেতনায় ৭১-এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরণ টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।

বিজ্ঞাপন

জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য পদে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ অপু এবং মাই টিভির কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বার্তা টোয়েন্টিফোরের প্রতিনিধি মঈন নাসের খান রাফি, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দফতর সম্পাদক পদে ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন জোবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও গাজী টেলিভিশন (জিটিভি) কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. মাইন উদ্দিন।

নবনির্বাচিত কমিটি আগামী ১৭ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো