Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

মেলা ঘুরে দেখেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

সিরাজগঞ্জ: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ৫২টি স্টল দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বেরে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

মেলায় বিভাগীয় কমিশনার বজলুর রশীদ বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রসার অপরিহার্য। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকেই গবেষণাভিত্তিক শিক্ষা ও হাতে-কলমে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মেলায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. শাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার প্রমুখ।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

 

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো