Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়া-টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৫২

অভিযানগুলোতে উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ এপ্রিল) পৃথক তিনটি অভিযানে এই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির ৬৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ওইদিন উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইদিন হোয়াইক্যং বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হ্নীলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। সবমিলিয়ে তিন অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গত এক মাসে হোয়াইক্যং ও পালংখালী এলাকায় অভিযান চালিয়ে মোট ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে। একইসঙ্গে ছয়জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় বিজিবির চলমান মাদকবিরোধী অভিযান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইয়াবা ও অন্যান্য মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মিয়ানমার সীমান্তঘেঁষা এই এলাকায় ইয়াবা পাচার দীর্ঘদিনের সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযানে পাচারকারীদের কার্যক্রম অনেকটাই চাপে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবির এ কর্মকর্তা জানান, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো