Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২২:০০

উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোবাইলফোন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় পলাতক অপর ব্যক্তি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-১৫’র সহকারী পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৫ জানায়, ২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. হোসাইনের বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলম (৪০) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের মূল লক্ষ্য হোসাইন কৌশলে পালিয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীদের সামনে আটক আসামির মাধ্যমে পলাতক আসামির শোয়ার ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫০টি জিপারযুক্ত প্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক হওয়া ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বাসিন্দা। পলাতক মো. হোসাইনও একই এলাকার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল আলম স্বীকার করেছেন যে তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, ‘এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ ছাড়া, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর