Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৯:৩২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মাহিনুজ্জামান মাহিনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর বিকেল সোয়া ৪টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো