Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইন মেনেই দালান নির্মাণ করতে হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত

কুমিল্লা: আইন অমান্য করে যেন আর কোনো উঁচু ভবন নির্মাণ করা না হয়—এ বিষয়ে কুমিল্লায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগে যারা আইন অমান্য করে উঁচু দালান নির্মাণ করেছে, সেসব ভবন এখন ভেঙে ফেলা হয়তো সমীচীন হবে না। তবে অবৈধ দালানের মালিকদের জরিমানা করা যেতে পারে। ভবিষ্যতে যেন কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে না পারে, সেজন্য সরকার কঠোর হবে।’

এ সময় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে তিনি জানান, কারাগারটি শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কুমিল্লাবাসীর সঙ্গে তার মতের মিল রয়েছে। কারাগারটি শহরের বাইরে নির্মাণের বিষয়ে সরকারও ইতিবাচক বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া, কুমিল্লা শহরকে যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন মন্ত্রী।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো