Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রাকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

ট্রাকে করে পণ্য বিক্রি করছে টিসিবি।

টাঙ্গাইল: পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মিয়া।

এ সময় তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ট্রাকের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কেনার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি। তবে আমাদের দাবি, পণ্য বিক্রির ব্যবস্থাপনা যেন ঠিক থাকে।

কনজুমারস এসোসিয়েশন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, ‘রমজানে বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। সরকারের এ ধরনের ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই।’

এ ছাড়াও, টিসিবির পণ্য যাতে সঠিক মানুষেরাই পায়, সে বিষয়ে কর্তৃপক্ষকে নজরদারি আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো