Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় লোকালয়ে হঠাৎ দেখা মিলল হনুমানের

স্পেশাল করেসপেন্ডন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭

ছবিতে: লোকালয়ে চলে আসা হনুমান।

বগুড়া: বগুড়ার কাহালু পৌর এলাকায় হঠাৎ একটি হনুমানের দেখা মিলল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাহালু পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় ওই হনুমানকে স্থানীয় লোকজন দেখতে পায়।

বন্যপ্রাণী হনুমান লোকালয়ে প্রবেশ করায় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিারজ করলেও উৎসুক জনতা হনুমানটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। এ সময় হনুমানটি জামতলা এলাকায় একটি কড়ই গাছে ওঠে। এরপর রেললাইনের পাশের একটি দোকানের টিনের চালে গিয়ে ওঠে। দোকানঘরের এক চাল থেকে আরেক চালে লাফালাফি করতে থাকে। এভাবেই হনুমানটি ছোটাছুটি করতে থাকে। বিকেল ৩টার দিকে কাঁচাবাজারে একটি পানির ট্যাঙ্কে সেটাকে বসে থাকতে দেখা যায়। এ সময় কয়েকজন হনুমানটিকে কলা ও পাউরুটি খেতে দেয়।

বিজ্ঞাপন

কাহালু উপজেলার বন কর্মকর্তা হাসান আল তারিক জানান, এটি বন্যপ্রাণী। আতঙ্কের কিছু নেই। পথ ভুল করে লোকালয়ে প্রবেশ করেছে। নিজ ইচ্ছায় হনুমানটি বনে চলে যাবে। তিনি হনুমানটিকে ঢিল বা অন্য কিছু ছুড়ে উত্যক্ত না করার অনুরোধ জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো