Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাকাসহ জামায়াত নেতা আটক / টাকার উৎস ও ব্যবহারের উদ্দেশ্য নিয়ে জানানো হবে: পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের ব্যাগ থেকে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত টাকার উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানানো হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর ঠাকুরগাঁও বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা পুলিশ।

জিজ্ঞাসাবাদের উদ্দেশে আটকের সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেলের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় দলীয় নেতারা অভিযোগ করেন, টাকা বহনের আইনগত বৈধতা থাকা সত্ত্বেও প্রশাসন নাটক সাজিয়ে ঠাকুরগাঁও জামায়াত আমিরকে হেনস্তা করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত টাকার উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো