Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে নির্বাচনকে ঘিরে যৌথবাহিনীর মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৯

যৌথবাহিনীর নির্বাচনি মহড়া।

নীলফামারী: জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যৌথ মহড়া করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মহড়ায় বিভিন্ন বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

নীলফামারী ইউনিটের লে. কর্নেল মো. রিফাত জানান, যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা, কেন্দ্র দখল, জন-অস্থিরতার মতো পরিস্থিতি কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে সেই বিষয়গুলো মহড়ায় অনুশীলন করা হয়। এ ছাড়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আরও নানারকম সিমুলেশনও অনুশীলন করা হয়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো