Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে যৌথবাহিনীর নিরাপত্তা টহল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪

জামালপুরে টহল শুরু করেছে যৌথবাহিনী।

জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে জামালপুরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবের যৌথ টহল শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রয়ারি) দুপুরে শহরের আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ টহল শুরু হয়। টহলে অংশ নেওয়া বাহিনীগুলো নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার বার্তা দেয়।

জামালপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথবাহিনী প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

জেলার ৪টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ৬ শত সদস্য দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো