Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে থানার লুট হওয়া অস্ত্রের খোঁজে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০

ফরিদপুরের পুকুরে অস্ত্রের খোঁজে চলছে তল্লাশি।

ফরিদপুর: ফরিদপুরে সেনাবাহিনী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আঁখ সেন্টার সংলগ্ন একটি পুকুরে এই অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টা থেকে অস্ত্রের খোঁজে ওই পুকুরের পানি ৩টি সেলমেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে।

৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ওই পুকুরে থাকার সংবাদে সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুকুরটিতে তল্লাশি চলছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল ওই এলাকায় সীমিত করা হয়েছে।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের অনেক থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। সরকার ও যৌথবাহিনী নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও অনেক অস্ত্র এখনও জমা পড়েনি। এরই ধারাবাহিকতায় এই তল্লাশি অভিযান চলছে।

বিজ্ঞাপন

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফরিদপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেল।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো