Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোনার হাওর অঞ্চলে সেনাবাহিনীর টহল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫

নেত্রকোনায় সেনাবাহিনীর টহল।

নেত্রকোনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় টহল দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোটারসহ ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সূত্রে জানা যায়, সেনাসদস্যরা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের আগে থেকেই ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত নিয়মিত এই টহল কার্যক্রম পরিচালনা করে যাবেন।

প্রত্যন্ত হাওর অঞ্চলে রাস্তাঘাট খানাখন্দ ও কাদায় ভর্তি হওয়ার কারণে গন্তব্যে গাড়ি ও সাজ-সরঞ্জামসহ পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে সেনাবাহিনীকে। এ ক্ষেত্রে সাধারণ মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসছে তাদেরকে সহযোগিতা করার জন্য।

বিজ্ঞাপন

হাওরপাড়ের বাসিন্দারা জানান, সেনাসদস্যরা এলাকায় পৌঁছানোর পর জনগণের মাঝে নিরাপত্তার বিষয়ে স্বস্তি ফিরে এসেছে। নারী-পুরুষ সবার মনে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভেজাল ও সন্ত্রাসমুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারার আশা সঞ্চার হয়েছে। হাওর অঞ্চলের ভোটারদের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

এ দিকে, ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো