Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ ঘণ্টা পর ফের জকসুর ভোট গণনা শুরু


৭ জানুয়ারি ২০২৬ ০০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে ৫ ঘণ্টা পর পুণরায় ভোট গণনা শুরু হয়। এর আগে সকল প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস, এজিএসদের নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সভায় ম্যানুয়ালি গণনার পর মেশিনের গণনার সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌণে ১২ টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী বিষয়টি জানান।

তিনি বলেন, ‘ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। ভোট গণনা শুরু হওয়ার পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এজন্য আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি।