Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ দিনে ইরানে ৬১০ জন নিহত


২৪ জুন ২০২৫ ১৮:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় অন্তত ৬১০ জন ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া ৪ হজার ৭৪৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, আহতদের মধ্যে ৯৭১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

নিহতদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস। এ ছাড়াও ৪৯ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন অন্তঃসত্ত্বা।

কেরমানপুর আরও জানান, এই হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। অবকাঠামোগত ক্ষতির মধ্যে রয়েছে সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সাড়াদান কেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স।