
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন।
তিনি বলেন, ‘আমারা সকাল থেকে অনেক অনিয়মের অভিযোগ পেয়েছি। যাদের এজেন্টের ভোটার তালিকা আসেনি নির্বাচন কমিশন সেগুলো এনে তাদের দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমরা এসব বন্ধের অনুরোধ জানিয়েছি। দিন শেষে এখন পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে আমরা তাতে সন্তুষ্ট। নির্বাচন শেষে যে প্রতিনিধি হয়ে আসবে আমরা তাকে অভিনন্দন জানাব।’