
ইসরায়েলি প্রধানমন্ত্রী এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে ট্রাম্পের ইরান আক্রমণের সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি ‘ইতিহাস বদলে দেবে’।
নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ এবং ন্যায়নিষ্ঠ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার সাহসী সিদ্ধান্ত ইতিহাসকে বদলে দেবে।
‘অপারেশন রাইজিং লায়ন-এ, ইসরায়েল প্রসংশনীয় কাজ করেছে। কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে পদক্ষেপে আমেরিকা সত্যিই অতুলনীয়। এটি এমন কাজ যা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারেনি।