Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে: একেএম রাকিব


৬ জানুয়ারি ২০২৬ ১০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত অদম্য ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব জানিয়েছেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।

তিনি বলেন, আশাকরি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল পেতে যাচ্ছি। আমরা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, আমি সকালে আমার ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞানে ভোট দিয়েছি। আশা করি এখন যে পরিস্থিতি আছে শেষ পর্যন্ত এ পরিস্থিতিতে ভোট গ্রহণ চলবে।