ইরানের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, তার দেশ যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা শেষ পর্যন্ত যেতে প্রস্তুত।’ খবর আল-জাজিরা।
খাতিবজাদেহ জানিয়েছেন, ইরান ইসরায়েলের ‘ন্যাক্কারজনক, বেপরোয়া এবং দুর্বৃত্তসুলভ কার্যকলাপ’ বন্ধ করতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ‘অন্যায়’ এবং ‘উস্কানিবিহীন’ ইসরায়েলি হামলা প্রতিহত করতে ইরান ‘খুব দৃঢ়প্রতিজ্ঞ’।
নিজের অবস্থানের সমর্থনে খাতিবজাদেহ ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, ‘নিজেদের রক্ষা করতে ইরান কতটা দূর যেতে পারে, তা ওই যুদ্ধেই প্রমাণিত হয়েছে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।