Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতেই বের করে নেওয়া হলো বিধ্বস্ত বিমানটি


২২ জুলাই ২০২৫ ০০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানটি বের করে নেওয়া হয়েছে। ছবি: সারাবাংলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমানটি বের করে নেওয়া হয়েছে। হতাহত উদ্ধার শেষে রাতেই বিধ্বস্ত বিমানের অংশ বিশেষ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর থেকে রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টার দিকে স্কুলের গেট দিয়ে প্রথমে একটি ট্রাকে করে বিধ্বস্ত বিমানের একটি বড় অংশ বের করে আনা হয়। এর পর ময়লা টানার বড় গাড়িতে করে বাকি অংশগুলো বের করে আনা হয়। এগুলো বিমান বাহিনীর ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।