
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট সুষ্ঠু হলে আমরা ফল মেনে নেব। তবে বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। একজন ভোটারকে দু’টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও রয়েছে।”