Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট সুষ্ঠু হয়নি, অভিযোগ বামপন্থী জোটের


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ করেছে বামপন্থি শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে ধরে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শরণ এহসান বলেন, ‘বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার পর জানানো হয়েছিল প্রার্থীরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবে। কিন্তু সকালে এজেন্টরা কেন্দ্রে গেলে নানাভাবে হেনস্তা করা হয়েছে। নির্বাচনে অনিয়মের শুরু হয়েছে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে।’

তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি হলে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসন আস্থার কথা বললেও ভোট গ্রহণ চলমান থাকায় এসব আচরণ পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।