
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নির্বাচনে কারচুপির কারণে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের আবিদুল। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।