Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটারদের আঙুলে কালি না দেওয়ার অভিযোগ


১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটদান শেষে ভোটারদের আঙুলে কোনো প্রকার কালি বা চিহ্ন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিভিন্ন আবাসিক হলে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দিয়ে বের হওয়া একাধিক ভোটার এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দায়িত্বরত পোলিং অফিসার ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের সে ধরনের কোনো ব্যবস্থাও নেই।’

অমোচনীয় কালি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, ‘বেশ কয়েকটি হলে কালি না দেওয়ার অভিযোগ উঠেছে। পুরো বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে ভোটগ্রহণ করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা করছি।’