Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের প্রয়োজন


২১ জুলাই ২০২৫ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২৫ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার। কুয়েত মৈত্রী হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিকেল টিম প্রস্তত।

যেসব হাসপাতালে রক্তের বেশি প্রয়োজন সেগুলো হলো- উত্তরা বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মনসুর আলী হাসপাতাল, ঢাকা মেডিকেল বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।