ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।’