Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পশ্চিম ও মধ্যাঞ্চলে ইরানের সামরিক স্থাপনায় ব্যাপক হামলার দাবি ইসরায়েলের


২৪ জুন ২০২৫ ০০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। প্রায় ১৫টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়, যেখানে ইরানের ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো, একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং একটি ড্রোন সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের দাবি, এগুলো ইরানের সামরিক বাহিনীরই স্থাপনা।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই হামলাটি তাদের একটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ।

এর আগে, ইসরায়েলি বাহিনী ইরানের মধ্যাঞ্চলেও হামলা চালিয়েছিল। সেই হামলায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপকগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়, যা ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল।