Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতানিয়াহুকে হামলা না করার অনুরোধ ট্রাম্পের


২৪ জুন ২০২৫ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছেন। অ্যাক্সিওসের এক প্রতিবেদক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টে এই খবর জানিয়েছেন।

প্রতিবেদকের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়েছেন, তিনি হামলা বাতিল করতে পারছেন না, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা জরুরি।

তবে, রিপোর্টে আরও বলা হয়েছে যে এই হামলা বড় আকারে হবে না এবং অনেক লক্ষ্যবস্তুতে আঘাত না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে হামলা চালানো হবে।