Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন সুষ্ঠু হয়েছে, দাবি জাবি ভিসির


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, জাকসু নির্বাচন যথেষ্ট সুষ্ঠু পরিবেশেই চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দীন আহমেদ হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপাচার্যের ভাষায়, ‘পরিবেশ আমাদের প্রত্যাশা অনুযায়ী আছে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় স্বাভাবিকভাবেই চলছে। আশা করি শেষ পর্যন্ত এভাবেই চলবে।’

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে যথেষ্ট বুথ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সবার ভোট নেওয়া হবে।

তবে এর কিছুক্ষণ পরই কারচুপি ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল।