চলমান নিরাপত্তা পরিস্থিতির জেরে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাজ্য। ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরান থেকে আমাদের যুক্তরাজ্যের কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছি। তবে, দূতাবাস দূরবর্তীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহের শুরুতেই নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্য ইসরায়েলে তাদের দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের পরিবারের সদস্যদেরও সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।