Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেল ও গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না: তুরস্ক


১৭ জুন ২০২৫ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের সময় তুরস্কের অভ্যন্তরীণ তেল ও গ্যাসের চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না বলে মনে করছে তুরস্ক। তবে জ্বালানিমন্ত্রী আলপারস্লান বায়রাক্তারের বলেছেন, জ্বালানির দাম বাড়তে পারে।

বায়রাক্তার সাংবাদিকদের বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে তুরস্ককে উপসাগরীয় অপরিশোধিত তেলের বিকল্প খুঁজে বের করতে হবে, যা তার মোট সরবরাহের ২০ শতাংশ।

তবে, তিনি জোর দিয়ে বলেন যে আঙ্কারা তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিরাপত্তার জন্য কোনো হুমকির কারণ হবে না।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন (OPEC) এর সদস্যদের মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং এই লড়াইয়ের ফলে রপ্তানি প্রভাবিত হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে।