
অনিদ হাসান।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অনিদ হাসান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন,”বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বোভৌমত্ব ও একটি মুক্ত, অবাধ, প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাসের বিনির্মাণের বৃহত্তর স্বার্থে আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫ এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থীতা, আবু হায়াত মো. জুলফিকার ভাই কে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি ও আমার বড় ভাই আবু হায়াত মো. জুলফিকার জেসান ভাই কে পূর্ণ সমর্থন দিচ্ছি।”