Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাকসু নির্বাচনে ব্যালট কারচুপির অভিযোগ ছাত্রদলের


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে কথা বলছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেওয়া ব্যালট ব্যবহার করে কারচুপির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ‘নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালটপেপার ও ওএমআর মেশিন সরবরাহ করেছে। ছাত্রশিবিরকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি প্রকাশ হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে কমিশন ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়। কিন্তু একই কোম্পানির ব্যালটপেপার দিয়ে ভোট গ্রহণ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির তাদের কোম্পানি থেকে আলাদা ব্যালটপেপার সংগ্রহ করে জয়ী হওয়ার নীলনকশা করছে। আমরা নতুন ব্যালটপেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালেও কমিশন তা মানেনি। আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই, আশা করি তারা নিরপেক্ষতা বজায় রাখবে।’

সাদী হাসান আরও জানান, ‘জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।’