Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জকসু নির্বাচন: ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ


৬ জানুয়ারি ২০২৬ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ পথটি পরিণত হয়েছে ছোট ছোট কার্ড ও পোস্টারের স্তুপে।

আজ সরেজমিনে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ চিত্র দেখা যায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের সময় প্রচারণার অংশ হিসেবে ছোট কার্ড ও পোস্টার বিতরণ করেন।