
এই প্রথম জকসু নির্বাচন হওয়ায় প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। ছবি: সারাবাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জকসু নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন বলেন, ‘ভোট গণনায় কেন্দ্রীয় প্রধান, সহকারী প্রিজাইডিংঅফিসারের মধ্যে সর্বনিম্ন ১ জন শিক্ষক এবং এজেন্টদের থাকতে হবে। আমরা সিরিয়াল করেছি, প্রথমে ১০টি ডিপার্টমেন্টের ভোট গণনা শুরু হবে। এভাবে ইকোনোমেকেলি ভোট গণনা চলতে থাকবে।’