Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জকসুর ভোটগ্রহণ শেষ


৬ জানুয়ারি ২০২৬ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করা হয়। ভোট প্রদানে জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কেউ প্রবেশ করতে পারবে না।

ক্যাম্পাসের ভেতরে থাকা ভোটারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘নির্ধারিত সময়সূচির পর মেইন গেট দিয়ে কোনো ভোটার প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের ভেতরে যারা আছেন তারা ভোট প্রদান শেষে বের হবেন।’