ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে তাদের অবস্থান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তা বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।