Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে’


১৭ জুন ২০২৫ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, ইরানি নেতা আলি খামেনির পরিণতি ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতোই হতে পারে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কাটজ বলেন, ‘আমি ইরানের একনায়ককে যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করছি। ইরানের কর্মকর্তারা জানিয়েছে, ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর থেকে কয়েক ডজন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’

কাটজ আরও বলেন, খামেনি প্রতিবেশী ইরানের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করলে ভালো করবেন যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। যিনি ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরাকি নেতা ছিলেন। আমরা আজও তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চালিয়ে যাব।